প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

হাতছানি | সীমা ব্যানার্জ্জী-রায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সীমা ব্যানার্জ্জী-রায়

হাতছানি

এখানেও আছে পাড়া,
সবার ঘরে মানুষ
দরজা কেন যে কেবলি
বন্ধ
শব্দ নেই কোনো, নেই
কোনো শব্দ
ওড়ায় কি ওরা
কেবলি ফানুস?


এখানেও মেঘ ডাকে,
বিদ্যুৎ ছবি আঁকে
দখিনা বাতাসেরও
অভাব নেই
ফুলে ফুলে বসে দেখি,
প্রজাপতি কতশত
রাঙানোই বাতিক যে,
ওদের এই
 
কিন্তু আমি যে লিখি না
কেন প্রেমের পদ্যটা
লিখি না কেন যে, তার
জবাব কই?
নাছোড় শব্দরা
আঙুলেতে চুমু খায়
আহ্লাদী স্বভাব যে ওদের
ওই
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)