বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
প্রবীর বন্দ্যোপাধ্যায়
ঝড়ের ছোটো উঠোন,
বড়ো উঠোন
প্রবীর বন্দ্যোপাধ্যায়
আয়লা যেবার তছনছের
দাড়িয়াবান্ধা খেলেছিল
তার অনেক পরে এসেছিল আমফান
বাকি ধ্বংসের টেন্ডার সে-ই
পেয়েছিল—মানুষ কেঁদেছে
মিডিয়া কেঁদেছে
ছোটো-বড়ো সরকারও ফুঁপিয়েছিল খুব
কিন্তু সে তো মা নয় বুকের সব
উজাড় করে দেবে!
আমার মাথার থেকে যেবার ছায়া ছিনতাই হলো
আমার জন্য কান্নার কেউ ছিল না
না মিডিয়া না শহরের সরকার-
শুধু ছেড়ে আসা উঠোনে ভুলুটা একা
ডেকে ফিরেছিল—
আমার মাথার থেকে যেবার ছায়া ছিনতাই হলো
আমার জন্য কান্নার কেউ ছিল না
না মিডিয়া না শহরের সরকার-
শুধু ছেড়ে আসা উঠোনে ভুলুটা একা
ডেকে ফিরেছিল—

ভালো লাগল কবিতাটি।
ReplyDelete