প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

ঝড়ের ছোটো উঠোন, বড়ো উঠোন | প্রবীর বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
প্রবীর বন্দ্যোপাধ্যায়

ঝড়ের ছোটো উঠোন, বড়ো উঠোন

আয়লা যেবার তছনছের দাড়িয়াবান্ধা খেলেছিল
তার অনেক পরে এসেছিল আমফান
বাকি ধ্বংসের টেন্ডার সে-ই পেয়েছিল—মানুষ কেঁদেছে
মিডিয়া কেঁদেছে
ছোটো-বড়ো সরকারও ফুঁপিয়েছিল খুব

কিন্তু সে তো মা নয় বুকের সব উজাড় করে দেবে!
আমার মাথার থেকে যেবার ছায়া ছিনতাই হলো
আমার জন্য কান্নার কেউ ছিল না
না মিডিয়া না শহরের সরকার-
শুধু ছেড়ে আসা উঠোনে ভুলুটা একা
ডেকে ফিরেছিল—
 

1 comment:

  1. ভালো লাগল কবিতাটি।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)