প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ড্যামি | পুষ্প সাঁতরা

বাতায়ন/মাসিক/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
পুষ্প সাঁতরা
 
ড্যামি

"দুধের ভাণ্ড বড়ো হয় বুধির কষ্ট বাড়েকিন্ত ড্যামি বাছুরকে কাছে ধরতে প্রথমে গা চাটেএকজন বুধির বাঁট টানে, ব্যস কেল্লা ফতে! দুধের বালতি ভর্তি হয়বুধির কষ্ট কমেনকল কেমন অবিকল হয়ে দুধ চুরি করে!"


আজ মঙ্গলবার প্রথম মা হবে, মঙ্গলি, বাড়ির সকলের আনন্দ। প্রসব বেদনায় ছটপট করছে। কিন্তু ডাক্তার এসে সযত্নে ডেলিভারি করলেও বাছুরের শরীরটা রুগ্ন, পা প্রতিবন্ধী দুধের বাঁটে থুতনি দিতেও পারছে না, এদিকে
মায়ের জমা দুধের যন্ত্রণাতে মঙ্গলি ডেকে ওঠে! অবশেষে বাছুরটা মারাই গেল।

 
গৃহস্থের বড়ো চিন্তা এত দুধ মাঠে মারা যাবে! শম্ভু রুইদাসের ডাক পড়ল, ও আসলকে হার মানিয়ে দেয়, নকল জিনিস তৈরি করে! সেই মৃত বাছুরটিকে শম্ভু রুইদাসকে দিতেই— খড় আর মৃত বাছুরের চামড়া দিয়ে তৈরি করে আসল বাছুরের মতো। দুধের ভাণ্ড বড়ো হয় বুধির কষ্ট বাড়ে, কিন্ত ড্যামি বাছুরকে কাছে ধরতে প্রথমে গা চাটে, একজন বুধির বাঁট টানে, ব্যস কেল্লা ফতে! দুধের বালতি ভর্তি হয়, বুধির কষ্ট কমে; নকল কেমন অবিকল হয়ে দুধ চুরি করে!
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)