প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ঝড় | অমিত দত্ত

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
অমিত দত্ত
 
ঝড়
 

না জানি কোন গ্রন্থিতে পড়েছে টান
কুয়াশামাখা শব্দে অব্যক্ত ঝড়,
হৃদয়স্রোতে ওঠে নামে, বাড়ে কমে

গোপনে, টেকটোনিক প্লেটের চলনে 
ফাটল ধরে মহাদেশে, জেগে ওঠে আগ্নেয়গিরি-
মুখের হাসিটি তবু ধরে রাখতে হয়;
বিভ্রান্তির আয়নায় যেন তলদেশ না দেখা যায়,
পুঞ্জ পুঞ্জ মেঘ জমে, ঈশানকোণে মেঘ জমে,
ভিসুভিয়াস থেকে নেমে আসে লাল, গলিত ক্ষোভ
তবু এই প্রলয় মাঝে, তবু এই অশনিকালে
ঠোঁটে হাসিটি রেখে দিতে হয়,
ধরতে হয় ট্রেন, করতে হয় মিটিং, সেই দিনটি পর্যন্ত-
শুধু সিলিং ফ্যান, সাততলার রেলিং বা ওষুধের স্ট্রিপটি জানে
এই লোকটার বুকে একদিন ঝড় উঠেছিল...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)