বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড়
| কবিতা
গোপাল পাড়ুই
মধ্য
দুপুরের ডাক
তৃষ্ণার
কাছে ঈশ্বর হারিয়েছে আয়ু
মধ্য রাতে নক্ষত্র উল্লাস
ক্লান্ত ফানুস স্পর্শ করেছে আকাশ
নিয়তির কাছে ঈশ্বর অসহায়
বুকের মধ্যে
স্মৃতি হারানো শৈশব
ফেরিওয়ালা ডেকে যায় মধ্য দুপুর
পড়ে আছে বাসনা লিপ্ত তৈজসপত্র
অসহায় কৈশোর কামোদ চুম্বনে ভেসে যায়।
গোপাল পাড়ুই
উষ্ণ পাথরের
বুকে শুয়ে আছে রোদ
ঘামে ভেজে
অশান্ত শহর
বাঁক ছুঁয়ে
দাঁড়িয়ে আছে নদী
জলের গভীরে
বন্দি চাঁদ
মধ্য রাতে নক্ষত্র উল্লাস
ক্লান্ত ফানুস স্পর্শ করেছে আকাশ
নিয়তির কাছে ঈশ্বর অসহায়
ফেরিওয়ালা ডেকে যায় মধ্য দুপুর
পড়ে আছে বাসনা লিপ্ত তৈজসপত্র
অসহায় কৈশোর কামোদ চুম্বনে ভেসে যায়।

অসাধারণ এই কবিতার কাব্যরসে আমি আনন্দে ভেসে যাচ্ছি। অনেক শুভকামনা রইল কবি, সম্পাদক সহ সকলের জন্য।
ReplyDelete