প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

জেনে শুনে | সুশান্ত সেন

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সুশান্ত সেন
 
জেনে শুনে
 

মাটির পুতুল নিয়ে খেলছে যে খোকাটি
সে কি জানে 
হাত থেকে পড়ে গেলে পুতুলটি 
ভেঙে যেতে পারে?


ক্ষেপণাস্ত্র নিয়ে খেলছে যে রাষ্ট্রনায়কটি
সে কি জানে যে নিক্ষিপ্ত অস্ত্রটি
অন্তত পাঁচ শত মৃত্যু ঘটায়?
দুটি উত্তর যে সমান বোধের নয়
জানে স্কুল পড়া ছাত্ররাও
তবু জেনে শুনে নির্দেশ
জেনে শুনে রাস্তা তৈরির টাকা বেপাত্তা
জেনে শুনে বন্দি করা বিপক্ষ - বাদ
জেনে শুনে নগর রক্ষক লেলিয়ে দেওয়া
জেনে শুনে ক্ষমতা ধারণ
জেনে শুনে রক্ত নিয়ে বেসাতি
জেনে শুনে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)