প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 9, 2025

হারানো শৈশব, যান্ত্রিক দিন | বর্ণালী দে

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
বর্ণালী দে
হারানো শৈশব, যান্ত্রিক দিন
 

ইট কাঠের দেয়ালে আজ
হারিয়েছে মানবতার ছোঁয়া,
ধোঁয়া ও ধুলোর ভিড়ে মানুষের চিৎকারের আওয়াজ
যেন দমবন্ধ হয়ে মারা পড়েছে

 
স্মার্টফোনের বাজার-হাটে একটি করে রোবট,
যার নেই কোন আবেগ, নেই কোন অনুভূতি
 
শৈশবের দাঁড়িপাল্লায় খেলার মাঠের ওজন আজ খুব হালকা
ভারী হয়েছে পকেটে থাকা ওই চালাক বাক্সটি,
খেলার ছলে বন্দি করেছে সে সকল চিন্তার স্বাধীনতা
 
স্কুলের মাঠটিতে বংশবৃদ্ধি করেছে আগাছার দল,
বেশ তৃপ্তিতেই কাটছে তাদের দিন;
তারাও যে জানে
মগজাস্ত্রে আজ আর নতুন ভাবনার নেই কোনো স্থান
 
তবু সন্ধে নামার আগে
সূর্য মামা আজও অপেক্ষা করে
ওই ডানপিটে ছেলেগুলোর;
যারা মাঠে থাকত অস্ত যাওয়া রবির আলোর শেষ বিন্দু পর্যন্ত
 
তবে হারিয়ে যায়নি সবটুকু আলো,
স্বপ্ন এখনো জ্বলে কারো চোখের তারায়।
নতুন এক ভোর আসবে একদিন,
যেখানে শৈশব আবার উড়বে মুক্ত বাতাসে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)