প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | সুশান্ত সেন

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সুশান্ত সেন

ঝড়

কোন ক্লাসে ঠিক মনে নেই
ক্লাস এইট বা নাইন হবে
লিখেছিলাম একটা কবিতা-
"বৈশাখের অপরাহ্নে ধেয়ে এল ঝড়
শাল গাছ উপাড়িয়া পড়ে মড়মড়..."
ইত্যাদি চোদ্দো লাইন।
খান স্যারের পছন্দ হলো
দিলেন স্কুল ম্যাগাজিনে ছাপিয়ে।


পরে পরে কত দিন কত রাত চলে গেল
ঝড় এলো জীবনে
দিশাহারা মনের ভেতর নিলাম আশ্রয়।

এখনো এই পড়ন্ত বিকেলে
সেই অনুভবকে এলআইসি-
বর্তিকার ন্যায় দু হাত দিয়ে
বাঁচিয়ে চলেছি
বাঁচিয়ে চলেছি কালবৈশাখীর
তাণ্ডব থেকে।


No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)