প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 9, 2025

রূপমুগ্ধ শীতলতা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
রূপমুগ্ধ শীতলতা
 

শরীরে ছিল আগুন আর জড়িয়ে ছিল মায়া
শব্দ জুড়ে উজ্জীবন শক্তি ছিল আশা, নৈরাশ্যের ছায়া, যে পাখি উড়বে বলে মেলে ছিল ডানা গোপন অসুখ তার... সে তো জানতো না, সে তো জানতো স্মৃতির অতল মিনার...
তাই প্রেম জানে প্রীতি জানে ক্ষমা জানে আঁধার
মাণিক কাকে বলে? তবুও প্লাবন কেন থমকে দাঁড়িয়ে থাকে কেন যে শীর্ণ নদীটির তলে
কুজ্ঝ্বটিকা তুমিও কি দেখোনি বেদনা ভুলিয়ে দেয় কতটা অভিমান... ধুলোবালি ছায়াপথ নীহারিকা
তবুও লেগে আছে বালিভূমি জুড়ে দুইপারে উচ্ছ্বাসে অভিলাষে সমান সমান... রক্তকুসুম চতুরখেলা...

 
সে প্রশ্ন আমার নয় তাও কে কাকে চিনেছে আগে আগুন না শীতলতা, কে কাকে পেয়েছে আগে নারী না পুরুষ সবিশেষ তুলনারহিত নক্ষত্রবিলাস...
 
কার কাছে কার ঋণ সতত অসার, তুমি জানো?
আমি যে জানিনা কিছু
শুধু তার রূপমুগ্ধ নির্বাসিত চিরাগ...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)