প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ফিরে দেখা | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
পারমিতা চ্যাটার্জি
 
ফিরে দেখা
 

"চারিদিকে জল জমে গেছে আমি কলেজ থেকে ফিরছিলাম ব্যাগ ছাতা নিয়ে এক হাঁটু জল ভেঙেতুমি দাঁড়িয়েছিলে তোমার বারন্দায়বিপর্যস্ত আমায় দেখে তুমি নেমে এলেছাতা ধরে বাড়ি পৌঁছে দিয়ে এলে।"


অনেক দিন পর তোমার সাথে দেখা। ভাবিনি এমন ভিড়ে কোনদিন দেখা হবে। কিন্তু দেখা হয়ে গেল। কোন ভুলে যাওয়া অতীতটা সামনে এসে দাঁড়াল

 
মনে আছে কি তোমার? শেষবার তোমার সাথে দেখা হয়েছিল এক তুমুল বৃষ্টির দিনে। চারিদিকে জল জমে গেছে আমি কলেজ থেকে ফিরছিলাম ব্যাগ ছাতা নিয়ে এক হাঁটু জল ভেঙে, তুমি দাঁড়িয়েছিলে তোমার বারন্দায়, বিপর্যস্ত আমায় দেখে তুমি নেমে এলে, ছাতা ধরে বাড়ি পৌঁছে দিয়ে এলে। সেদিনের সুন্দর স্মৃতিটাকে জোর করে মুছে ফেলতে হল। পারিনি বাবার শাসন আর মায়ের কান্নাকে অগ্রাহ্য করতে। তুমি আমায় ভুল বুঝলে জানি কিন্তু একটা মেয়ের অসহায় কান্নাটা লুকিয়েই থাকল
 
আজ এতদিন পর তোমায় দেখে খুব ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে যেতে, তোমার চোখে এখনো অভিমানী ভাষা, বহু কষ্টে বললে,
-ভালো আছ তো?
আমার ইচ্ছে করছিল তোমায় বলি সেদিন সবার ইচ্ছের দাম দিতে গিয়ে আমি যে নিজেকে মেরে ফেলেছি গো, তুমি বুঝবে না আমায়। না এখন আর তা বলে লাভ নেই। আমাদের পথটা আলাদা হয়েই থাকুক। তাই মুখ নামিয়ে কোনরকমে বললাম,
-হ্যাঁ, ভালোই তো আছিতুমি?
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)