প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 9, 2025

ভাষার জন্য | চিত্তরঞ্জন সাহা চিতু

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
চিত্তরঞ্জন সাহা চিতু
 
ভাষার জন্য
 

বাংলা ভাষার জন্য সেদিন
উঠলো তুমুল ঝড়
ঝড়ের জোরে পশ্চিমাদের
ঘর হলো নড়বড়।

 
উর্দু হবে রাষ্ট্র ভাষা
কেউ কখনো মানে,
খবরখানা সারা দেশে
ছড়ায় কানে কানে।
 
খেপলো মানুষ রাজপথে তাই
রক্ত তাদের ফোটে,
দলে দলে প্রাণের টানে
মিছিলে সব ছোটে।
 
পিচঢালা পথ রক্তে ভাসে
দামাল ছেলের লাশে
বাংলা ভাষা আনল সেদিন
রক্ত পলাশ যারা।
 
সেদিন থেকে শহীদ মিনার
সাজাই ফুলে ফুলে,
বীর সেনানীর ত্যাগের কথা
যাইনি আজও ভুলে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)