প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

চারটি কবিতাণু | প্রবীর বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতাণু
প্রবীর বন্দ্যোপাধ্যায়

চারটি কবিতাণু


উধাও গন্ধের পাশে বিমর্ষ বসে থাকে বসন্ত দিন
কাঞ্চনের বেলা নাকি দীর্ঘ হয় না কখনও-
বসন্ত কেবিনে তার স্মৃতিচর্চা হয়
কবে সে এসেছিল দেওধানী শিষে
পা রেখেছে কী রাখেনি ছেড়েছে উঠোন!



কটা গোধূলি গন্তব্য সাজালে পলাশডাঙার পথ
কতটা স্মৃতি আবির মাখালে ভরে ওঠে সিন্দুক!
এক বারান্দায় সানন্দ স্বাধীন রঙিন ভীরু গাথা
কিছু কাহিনি তখন হয়তো জেনে গেছে প্রমাদের কালকূট!


কাউন্টারের ওপার থেকে ঝলকাত দুই চোখ আমন্ত্রণের সিন্ধুলিপি লেখা:
আমি তোমায় ইলোপ করে ঘুরেছি দুপুর
রাজহংসী রোদে তুমি জানলে না সে
পলাশতলীর মাঠ বারদুয়ারী দোল সন্ধ্যা
সমস্তটাই আমার স্বপ্নঝাঁপি তোমার শূন্য হাত!


কলেজ পথের গল্প মেখে
আবার একটা চলে গেল শিমুলতিথি নিঝুম বেলা
আবার কিছু ঝরাপাতা ভুল সিলেবাস গন্ধ কিছু রেখে গেছে শিফনশাড়ি! 
সবটা বুঝি গল্প ছিল?
কলেজ দিনে কাল কাটানো সবই যদি মিথ্যেগুলো গল্প হবে দূরের সবুজ অল্প হবে
তবে কেন অনার্স ক্লাসের টেবিল জুড়ে এমন নিষেধ ছড়িয়ে দিলে
আমার রাখা সে প্রস্তাবে?

2 comments:

  1. ধন্যবাদ মাননীয় সম্পাদককে লেখাগুলো প্রকাশ করার জন্য।

    ReplyDelete
  2. আপনার ফোন নম্বরটা দিন

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)