প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

আশঙ্কা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়

আশঙ্কা

জীবনকে জুম করতে করতে সম্পূর্ণ ছবিটা কেমন বদলে যাচ্ছে হাঁসজারুর, ফটোগ্রাফারদের সুখ ভালোবাসা স্বপ্ন রঙিন ঝুরি দেখার আগে
দুধ কেটে ছানা বড়া
আজো প্রকৃত লেন্স ব্যবহার করার ক্ষমতা কজনের আছে, সর্বান্তকরণে নিদ্রায় জাগরণে

অষ্টপ্রহর শুধু ক্যানভাস কথা বলছে
যেমন গাইয়েরা, যাদের গলায় আছে সুর
তাদেরও চোখের পাতায় সূর্যাস্তের ছাই এসে পড়ছে দিনকেদিন, তাতে কী? টপ্পা ঠুংরি মালকোষ পুরনো হয়ে যাবে?
বরং ঘুরে ঘুরে কেবল মনে পড়ে হাসি ঠাট্টাচ্ছলে গল্পগুজবে মেতে থাকার পরও প্রকৃত পাপী এখনো জেলের বাইরে...
সাদা কালো বেঁটে লম্বা লাইন দিয়ে দেশি বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বিপদে পড়ে রুমাল দিয়ে মুখ ঢাকছে...
ও প্রতিবাদের আলো! অন্তঃসার হারানোর আশঙ্কা থেকে কবে আমাদের মুক্তি দেবে, সম্ভাবনাময় ভস্মভূমির মুক্তি...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)