প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

অবাধ্য বালিকা | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
তুষার ভট্টাচাৰ্য

অবাধ্য বালিকা

যে অবাধ্য বালিকা হৃদয়ে ঝড় তুলেছিল একদিন জোনাকি জ্বলা হিমকুয়াশার বনে
আমার ব্যাকুল কৃষ্ণপ্রেমিক মনে
হেমন্তের বাউলসন্ধ্যায় তাকে মনে পড়ে খুব

সেও কি রেখেছে আমাকে মনে হৃদয়ে গভীর গোপনে?
বেলা শেষ হয়ে এল
সব ক্লান্ত পাখি দু'ডানায় ম্রিয়মান রোদ মেখে নীড়ে ফেরে
আমি শুধু একবার নয়ন ভরে দেখতে চাই
হৃদয়ের চিলেকোঠায় বেঁচে থাকা ঝড়তোলা অবাধ্য বালিকাকে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)