বাতায়ন/ঝড়/অনুবাদ কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | অনুবাদ কবিতা
মূল উর্দু থেকে অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
অবিশ্রান্ত
বর্ষণ
কবি: গুলজার
ঝড় | অনুবাদ কবিতা
মূল উর্দু থেকে অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
কবি: গুলজার
বন্ধ
শার্সির বাইরে দ্যাখো,
জানলাগুলোর ওদিকে
সবুজ
গাছগুলোর ওপর, ঘন
শাখাগুলোর ওপর, ফুলগুলোর
ওপর ওখানে
কেমন চুপচাপ
ঝরে পড়ছে অবিশ্রান্ত বৃষ্টি
কতই না আওয়াজ, মানুষ, কথাবার্তা কিন্তু
জগতের পেছনে অন্য কিছুর ওপর কোথাও
যেন চুপচাপ ঝরে পড়ছে কল্পনা তোমার
কতই না আওয়াজ, মানুষ, কথাবার্তা কিন্তু
জগতের পেছনে অন্য কিছুর ওপর কোথাও
যেন চুপচাপ ঝরে পড়ছে কল্পনা তোমার

বেশ ভাল লাগল
ReplyDelete