প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

কষ্ট | সুশান্ত সেন

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সুশান্ত সেন

কষ্ট

বিষয়ে আসক্ত থেকে পরিপূর্ণ অবজ্ঞা করেছি তোমাকে
আমার ধরিত্রীমাতা
ক্ষমতার বীরদর্পে মারণাস্ত্র সাজিয়ে চলেছি
সারাটা পৃথিবী জুড়ে

অবিরত মৃত্যু ডেকে এনে
ভেবেছি আমার সম্পদগুলি
সুরক্ষিত হলো
হে ছলনাময়ী
তোমার নিবিড় জালে ধর্ম নিয়ে
মেতেছে মানুষ পরিপূর্ণ দম্ভ সহকারে।
প্রকৃতি বিক্ষুব্ধ হয়ে মাথা চাড়া দিয়ে যায়
আমাজনে ক্যালিফোর্নিয়ায়
হিমালয়ে ধরেছে ফাটল
কোন সে আশার কথা বলে যাব
ভবিষ্যৎ প্রজন্মের কাছে
এই দিশাহীনতায় বড়ো কষ্ট বড়ো কষ্ট পাই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)