বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
এসো
ঝড়
অকালের চাহিদা এখন।
অকাল বসন্ত চাও, অকাল বর্ষণ
অকাল বার্ধক্যে সাদা চুল ওড়ে।
আবর্জনা অনেক জমেছে এতকাল
জলে স্থলে এবং মননে,
এসো ঝড়, এসো অকালেই
প্রবল বিক্ষোভে তুমি
ছুঁড়ে ফেলো স্তুপীকৃত নষ্ট জঞ্জাল।
দেবকুমার মুখোপাধ্যায়
আকাশে তাকিয়ে থাকছি— এখন কি ঝড়ের
সময়
পাখি সব বাস্তুচ্যুত হবে,
অকাল বসন্ত চাও, অকাল বর্ষণ
অকাল বার্ধক্যে সাদা চুল ওড়ে।
জলে স্থলে এবং মননে,
প্রবল বিক্ষোভে তুমি
ছুঁড়ে ফেলো স্তুপীকৃত নষ্ট জঞ্জাল।

No comments:
Post a Comment