প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | কবিতাগুচ্ছ | ভূপেন হাজারিকা | ৭

বাতায়ন/ঝড়/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতাগুচ্ছ | ভূপেন হাজারিকা
ভূপেন হাজারিকা
 


দয়ার সাগর বিদ্যাসাগর
লোকে তোমায় বলে,
তাই তোমাকে চুপি চুপি মনের কথা কই
একটু সহজ করে কেন লিখলে না গো বই?

সহজ করে লিখলে কিছু হত কি-গো ভুল
কঠিন কঠিন বানান ভরা ‘বর্ণপরিচয়ে’
পড়ার সময় দেখি শুধু চোখে সর্ষে ফুল
‘য’ ফলারা জড়িয়ে ধরে লাগে শুধু ভয়
ঠাকুরমায়ের আঁচলে তাই মুখ লুকিয়ে রই
‘জাড্য’ বানান করতো দেখি,-- বড়দা এসে বলে,
বিজীগীষা বানানে ভুল কানটা যে দেয় মলে’
সকাল-বিকাল শাসন করে দেখো না-কি তাও
‘ফটো’র থেকে নেমে এস, দেখতে যদি চাও
রাখাল বড় দুষ্টু ছেলে পালায় যে ইসকুল
ইচ্ছে করে পড়াশোনায় কেবলি দেয় ফাঁকি
সন্ধ্যেবেলায় তাইতে দু’চোখ ঘুমে ঢুল্ ঢুল্
দয়ার সাগর এসব খবর তুমি রাখো না কি
সুবোধ হতে চাই না আমি রাখাল যেন হই
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)