প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | উদয় মণ্ডল

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
উদয় মণ্ডল
 
ঝড়

সময় প্রবাহে ঘোরে চুপিসারে একা।
সহে চলা জলবায়ু ইতিউতি মাপে,
মানসাঙ্কে সাঁতলায় একা দুর্বলতা।
সুযোগ সুফলে ঝড় জীর্ণ করে ঝাঁপে।


চেনা স্বর অচেনার ভঙ্গিতে এমন
উথালপাতাল তবু বারেবারে চাই...
কেউ নেই কাছাকাছি স্বজন তেমন
ঝড়ের স্বরূপ তারা পাথরের চাঁই।
 
মায়াদড়ি ঝড়ে কাটে এক লহমায়
ঝড় থামে ধিকিধিকি থিতু হই আমি
হিসেব শিখেছি এক নবগরিমায়
এলোমেলো ঝড় তুমি সুযোগসন্ধানী।
 
ঝড় তবু ত্রাণ আনে সারাতে জীবন
অবিশ্বাস ঝড়ে মরে গড়ানো ভুবন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)