প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

দামি | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
কমলকুমার মণ্ডল
 
দামি

"তোমাকে একটা কথা বলি শোনো হে কনভেন্টম্যানট্রেন দিয়ে তো আর জমি চাষ হবে না বাছা।"


কনভেন্টে পড়া এক প্রবাসী বন্ধুর সাথে মিন্টুর তুমুল তর্ক চলছে। এমন সময় সতীনাথবাবু সেখানে এসে উপস্থিত
স্মার্ট কনভেন্টে পড়া দীপ্তাংশু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এগিয়ে গিয়ে বলে—


-আঙ্কেল, আপনি বলুন তো ট্রেন আর ট্রাক্টরের দাম কি কখনো এক হতে পারে! তা সে যে কাজেই ব্যবহার হোক-না-কেন। মিন্টুটা একেবারে গাঁইয়া ভূত হয়েই রয়ে গেল। বলে কিনা ট্রাক্টরের দাম বেশি
সতীনাথবাবু কিছুটা গাম্ভীর্য বজায় রেখে বলেন—
-হ্যাঁ বাছা, তুমি ঠিক কথাই বলেছ। তবে আমায় একটা কথা বলো-তো দেখি— তুমি কি কখনো ট্রাক্টর দেখেছ?
দীপ্তাংশুর সপ্রতিভ উত্তর—
-আলবাত, আমাদের কর্পোরেশনেই দেখেছি
মুচকি হাসেন সতীনাথবাবু। বলেন,
-তোমাকে একটা কথা বলি শোনো হে কনভেন্টম্যান, ট্রেন দিয়ে তো আর জমি চাষ হবে না বাছা
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)