বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
অভীক চট্টোপাধ্যায়
তুমি
জানতে চাইলে
"আমি না থাকলে, তুমি কী করবে"
যদি কখনো, আচমকা জীবনের পরে থাকা
বাকি পথটার
কোনো এক মোড়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বলো…
"আমার এতটুকুই সীমা ছিল, এবার যেতে হবে,
ভালো থেকো
লক্ষী ছেলে হয়ে থেকো, যেমনটা তোমাকে
থাকতে শিখিয়েছি"
এইটুকু বলার পর...
দেখলাম তুমি মিশে যাচ্ছ
অন্ধকারে
ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, তোমার কায়া
আমার গলা দিয়ে কোনো শব্দ বেরচ্ছে না
তোলপাড় হয়ে যাচ্ছে বুকের বাঁ পাশটা।
কেউ বা কারা যেন এলোপাতাড়ি ছুরি চালাচ্ছে গোটা অলিন্দ জুড়ে।
ঘুমটা ভেঙে গেল...
পাশ ফিরে দেখলাম, তুমি ঘুমাচ্ছ... অকাতরে।
আজ আর আমি কোনো ভাষা পাচ্ছি
না।
কী লিখব? কী ভাবেই বা লিখব?
লিখে হবেই বা কী?
এত দো-টানা অনুভূতি হয়তো হোতো না,
যদি না অনুভূতির নেপথ্যে তুমি থাকতে।
একবারো ভেবে দেখেছ!
তোমায় ছাড়া যদি আমার
স্বপ্নটাই এতটা ভয়ঙ্কর হয়
তাহলে এখনো জানতে চাইবে!
তোমায় ছাড়া আমি কী করব?
কীভাবে বাঁচব?
ঝড় | কবিতা
অভীক চট্টোপাধ্যায়
আমি কোনদিন এটা বলব না
যে তোমায় ছাড়া আমি বাঁচব না।
কারণ আমি জানি, সময় আমার জন্য
ঠিক যতটা আয়ু বরাদ্দ রেখেছে
ততটা সময়... আমাকে বাঁচতেই
হবে।
তা সে তোমার সাথে জীবিত হয়ে
হোক
অথবা তোমায় ছাড়া জীবন্ত লাশ হয়ে বাঁচতে হবেই।
বাকি পথটার
কোনো এক মোড়ে আমার হাতটা ছেড়ে দিয়ে বলো…
লক্ষী ছেলে হয়ে থেকো, যেমনটা তোমাকে
থাকতে শিখিয়েছি"
ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, তোমার কায়া
আমার গলা দিয়ে কোনো শব্দ বেরচ্ছে না
তোলপাড় হয়ে যাচ্ছে বুকের বাঁ পাশটা।
কেউ বা কারা যেন এলোপাতাড়ি ছুরি চালাচ্ছে গোটা অলিন্দ জুড়ে।
পাশ ফিরে দেখলাম, তুমি ঘুমাচ্ছ... অকাতরে।
কী লিখব? কী ভাবেই বা লিখব?
তোমায় ছাড়া যদি আমার
স্বপ্নটাই এতটা ভয়ঙ্কর হয়
তাহলে এখনো জানতে চাইবে!

No comments:
Post a Comment