বাতায়ন/ঝড়/কবিতাণু/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতাণু
জীবন সরখেল
ঝড়
১)
২)
শিথিল ঠান্ডা সম্পর্কের মাঝে
ধুলোবালি মরচের আস্তরণ
মুছে দিতে জানে সাহসী টর্নেডো
সুগভীর চুম্বন-সময়ের নিষেকে
দেহজ চিলেকোঠায় বেঁধে ফেলে
শূন্যের মাধুর্য্য আবর্তন...
৩)
কাম-ক্রোধ-লোভ-মোহ-মাৎসর্যের সেতারে ওঠে
ঝড়
ঘুমিয়ে থাকা সম্ভাবনাময় সাপ
ক্রম-উত্তরণের মুক্তি আকাশে দেয় উঁকি
চাঁদের বুকে নরম বরফ বিছানায় ঘটে
সৌর ঝড়ের প্রেমজ প্রতিসরণ...
৪)
আত্মরতির অসম অসুখে
অসন্তুষ্টি ঝড় বুনে যায় নির্লিপ্ত তান...
সাগরের স্নেহে বিগলিত পাহাড় অভিমান
আরোহন অবরোহন সূত্রে
মুছে দেয় 'সিটাডেল' বৈষম্য
ঝড়ের মাঝেও কিন্তু লুকিয়েই থাকে একতার চিরতান...
ঝড় | কবিতাণু
জীবন সরখেল
সমস্যারা কোনোদিনই একা আসে
না...
সারিবদ্ধ হয় রোগ-শোক-দুঃখ-যন্ত্রণার ঝড়
শিরদাঁড়ায় নামিয়ে আনে ক্রম-শিহরণ
পেশিরা তবে হতে
শেখে মেদহীন
জীবন-হীরাও হতে থাকে উজ্জ্বলতর...
ধুলোবালি মরচের আস্তরণ
মুছে দিতে জানে সাহসী টর্নেডো
সুগভীর চুম্বন-সময়ের নিষেকে
দেহজ চিলেকোঠায় বেঁধে ফেলে
শূন্যের মাধুর্য্য আবর্তন...
ঘুমিয়ে থাকা সম্ভাবনাময় সাপ
ক্রম-উত্তরণের মুক্তি আকাশে দেয় উঁকি
চাঁদের বুকে নরম বরফ বিছানায় ঘটে
সৌর ঝড়ের প্রেমজ প্রতিসরণ...
অসন্তুষ্টি ঝড় বুনে যায় নির্লিপ্ত তান...
সাগরের স্নেহে বিগলিত পাহাড় অভিমান
আরোহন অবরোহন সূত্রে
মুছে দেয় 'সিটাডেল' বৈষম্য
ঝড়ের মাঝেও কিন্তু লুকিয়েই থাকে একতার চিরতান...

No comments:
Post a Comment