প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

বিষাদ ঝড় | আবদুস সালাম

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
আবদুস সালাম
 
বিষাদ ঝড়

ফিকে হয়ে আসে স্মৃতির পাতা
খোলাম কুচির মতো পড়ে আছে শৈশব
সময়ের অজুহাতে অক্ষরের পর্দায় গেঁথে রাখি অবহেলার খুনসুটি


জীবনবৃত্তের আবহমান ঢেউ আছড়ে পড়ে বিতৃষ্ণার মাঠে
স্বার্থের সীমানায় বন্দি সব ভুল উচ্চারণ
ধূসর আকাশে পুড়ে মরে বিশ্বাসের প্রজাপতি

সহানুভূতির আঙিনায় বসন্ত আসে
কৃষ্ণচূড়া আর পলাশের বিনিদ্র যাপনে মৌমাছিরা মাতাল
গাঁটছড়া বাঁধে অবাধ্য কোলাহল
মরা নদী আগলে বসে আছে অসহায়
মুখ থুবড়ে পড়ে জীবন-গাড়ি
ঝড়ের তান্ডবে লন্ডভন্ড মানবিক মাঠ
 
জোটবদ্ধ মায়ারা কলরব ভুলে ঈশ্বর পাঠে মগ্ন
দামাল শৈশব জরাগ্রস্ত বার্ধক্যের প্রহর গোনে
বিষাদ ঝড় ওঠে—
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)