প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

মার্চের আট তারিখ | উৎপলেন্দু দাস

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
উৎপলেন্দু দাস
 
মার্চের আট তারিখ

ভয় পেতে পেতে যখন বিশ্বাস যায় হারিয়ে
সন্দেহ জাগে খোঁজ মিলবে কিনা আদৌ
তখন সাড়ম্বরে আয়োজন হয় বিশেষ দিবসের
সারা বছরের ঘুম থেকে উঠে, পলাশের মাসে।


অর্ধেক আকাশ প্রায় সময়েই মেঘে থাকে ঢাকা
স্বপ্নে দেখা দেয় বিবর্ণ পাণ্ডুলিপি
পাতা সব ছেঁড়া ছেঁড়া কিছু কিছু পোকায় কাটা
ভয় জাগে, জেগে থাকে অন্ধকার অসহায়তা।
 
পেশির আস্ফালন লোলুপ হাসি বস্ত্রহরণের অধিকার
পাওয়া যায় সহজেই এই নপুংসক সমাজে,
লোক দেখানো শুভেচ্ছাবার্তা পাঠানোর রেওয়াজ
ঝলমলে প্রতিশ্রুতি মনে হয় শুকনো চিড়ে ভাজা।
 
অসম্মতির নিদান যদি হয় অ্যাসিড ধর্ষণ খুন
হাটে বাজারে ভাসে অভয়া হওয়ার চেতাবনি,
অর্ধেক আকাশ জুড়ে ছেয়ে থাকে দমচাপা বিষাদ
নারী দিবস উদযাপনের সেখানেই নিদারুণ পরাজয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)