প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

মিথ্যে | প্রতীক মিত্র

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
প্রতীক মিত্র

মিথ্যে

মিথ্যে বলা ভালো।
সত্যি বলে চালাতে পারলে আরো ভালো।
সত্যি একটাও না বলতে হলে সবচেয়ে ভালো।

প্রতিক্রিয়া মানবিক নয়।
প্রাণ আর হৃদস্পন্দনের মাঝে
অন্ধকার ঢুকে পড়ে।
অনেক অন্ধকার।
ভালো ছুতো বটে সেটা প্রতিফলন লুকোবার;
নিজের বিবেকের।
অবশেষ আরো কিছু থাকে বিষয় যখন পরিচয়?
আপোষের নিপুণ ভাঁজে
সাহস নামক শব্দটার মৃত্যু ঠেকে বেশ জমকালো।
তুলনা, হেরফের
ইত্যাদি সূক্ষ্মতার
সময় অপ্রসঙ্গের দমকা হাওয়া দিলে
প্রেক্ষাপটের ছাতাও উলটে গেল।
মিথ্যে বলা ভালো।
প্রতিক্রিয়া মানবিক নয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)