প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

ঝড় বয় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়

ঝড় বয়

নিজস্ব নারীর শরীর স্পর্শ করার মুহূর্তে যখন মনে হয় অন্য কোনও ঐশ্বর্য্যময়ী তখন কবিতা ও প্রেম অনন্ত দ্রাঘিমা, তখন জল অবগাহনের সীমা লঙ্ঘন করে যায় যদিও সে অনুভুতি বিপজ্জনক
একই সঙ্গে ঐতিহাসিক এবং প্রপঞ্চময়...


বৈঠায় ডেকে ওঠে ভাটিয়ালি সদ্যস্নাতা চুলে রোদ ঝিকোয়, লতাগুল্ম পত্রপুষ্প অপেক্ষা করে
দশদিশি দিগন্তরেখা আর ঠিক তখনই
আসল বিভাজিকা চিত্রকল্পে নীলাম্বরীর চিবুক
মনে পড়ার মতো পাপ আর লঘু মরালীর মতো হাওয়া দুই-ই বিপজ্জনক জীবনানন্দের বিপন্ন বিস্ময়
জারুল হিজল অদ্ভুত আঁধার...
নিজস্ব নারীকে স্পর্শ করার মুহূর্তে যখন মনে পড়ে আশ্চর্যময়ীকে তখন ব্যথা লাল ঘুড়ি
বেডরুম মারুৎচুল্লী
এক ফালি বারান্দা তখন ইডেন গার্ডেন
যত শব্দ আছে যত বাক্য আছে পৃথিবীতে ঝিরঝির
ঝিরঝির কেঁপে ওঠে মুহূর্তে, ঝড় বয়
ওলটপালট হয়ে যায় সবকিছু
আর ঠিক তখনই সমস্ত কবিতার আধুনিকতা শুরু...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)