প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড় | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

ঝড়

চিরকাল আমি ঝড়ের মতো হতে চেয়েছি,
আপাত শান্ত, স্নিগ্ধ, নিস্তরঙ্গ জীবনের আড়ালে আসলে আমি সবসময় বুকের ভিতর লুকিয়ে রেখেছি এক বিরাট ঝড়।


যে ঝড় এক নিমেষেই সব তছনছ করে দিতে পারে,
ঘর, জানলা, দরজা
আর তার সঙ্গে একটা গোটা জীবন ভেঙে-গুঁড়িয়ে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে পারে,
মাটির সাথে মিশিয়ে দিতে পারে এমন ঝড়।
সব হারিয়ে যাওয়া ঝড়,
চোখে অন্ধকার দেখা ঝড়,
সব ধুলোয় মিশিয়ে দেওয়া ঝড়
বহুদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছি।
এ জীবন আমাকে ঝড় হতে দেয়নি,
আমাকে বেঁধে দিয়েছে মাটির সঙ্গে—
যেমন এক অসহায় গাছ শিকড়ের টানে আটকে থেকে যায়—
যে হয়তো তার ডালপালা, পাতা, ফুল হাওয়ায় বড়োজোর ভাসিয়ে দিতে পারে,
তবে নিজে ভেসে যেতে পারে না
উড়ে যেতে পারে না
হারিয়ে যেতে পারে না।
তবুও অপেক্ষায় থাকি—
আমাকে এই মাটি থেকে উপড়ে ফেলে উড়িয়ে নিয়ে যেতে পারে এমন এক উত্তাল ভয়ংকর ঝড়ের—
যে ঝড় আমাকে মুক্তি দেবে।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)