বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
যুদ্ধ
মানব
ঝড় | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
মৃতদেহ ফেলে রেখে
যাচ্ছি ছুটে অন্য দেশে
মারছি সেথায় আরও মানুষ
অন্যভাবে, অন্য বেশে।
করছি বেশ কচুকাটা
জাতপাতের দোহাই দিয়ে
সাজছি আমি আচ্ছা বেটা!
অন্ধকার ডাকছি মনে
বিশ্ব জুড়ে যুদ্ধমানব
হুঙ্কার দেয় ক্ষণে ক্ষণে।
ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন
জেহাদিরা করছে উল্লাস
উগ্রপন্থী বলছে ধন্য।
ঘনিয়ে আসবে বিরাট বিপদ।

No comments:
Post a Comment