প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 17, 2025

চললে কোথায় | শিশির সাঁতরা

বাতায়ন/দহন/ছড়া/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | ছড়া
শিশির সাঁতরা
 
চললে কোথায়
 

চললে কোথায় রমাপদ
আবার বুঝি উল্টোডাঙা
খবর পেলাম আজ নাকি
সেতুর মাঝে বল্টু ভাঙা

 
সঙ্গে তোমার ভাগ্নে যাবে
যে ভোগে খুব অম্বলে
আনতে ওকে কবে যাচ্ছো
ওতো থাকে চম্বলে
 
তোমার দাদা যাবে বোধায়
ওর রাস্তা তো চড়কডাঙা
ওই পথেতে যেও-না তুমি
যাওয়ার আগে সড়ক ভাঙা।
 
বাধা যখন পড়ল দাদা
আজকে না হয় থাক তাই
কাল সকালে তাসটা খেলে
পরশু না হয় যেও-না ভাই।
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)