প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

দহন | অমিত দত্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
অমিত দত্ত
 
দহন
 

স্হাণুর মতন দাঁড়িয়ে আছি, আমি এক ঝলসানো গাছ
বাকলে দহন জ্বালা, আমি নির্বাক সাক্ষী,
উন্মত্ত পদতলে পিষ্ট হয় তৃণদল,
যদি বলো শিশু, সে উলঙ্গ আতঙ্কের ফল

তার পৃথিবীতে সূর্যের রঙে বিভ্রান্তি,
আমার মোটা গুঁড়ি ছিল, আজ আমি বিরুৎ-
নোংরা আঙুলের ছায়া দেখেও তাই আমি মূক;
আমি বিবর্তন দেখেছি - সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এক দেহে-
যে হাতে দিয়েছিল জল, কিশলয় পেয়েছিল আদর পরশ
সে' হাতই আমার কুঞ্জবনে দিয়েছে আগুন,
বিশ্বাস? অঙ্কুরে বিনষ্ট সে কাহিনি এখন ফিশফিশ মহাকাব্য;
আমি শতপুত্রহারা, দাঁড়িয়ে আছি দহন বুকে নিয়ে-
শুধু যাদবদের ধ্বংস দেখব ব'লে...
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)