প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, May 19, 2025

এভাবে পুড়তে পুড়তে | তাপস মাইতি

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
তাপস মাইতি
 
এভাবে পুড়তে পুড়তে
 

দূর থেকে ইশারায় ডাকছো
আমি ভাবলাম প্রেমের কথা বলবে
এই নিয়ে কম দেখা হল না তো।

পরেরবার ডাকছো ফুল হাতে
দূরত্বের জন্য বুঝলাম ফুলের বৃন্তে কাঁটাও আছে।
তার পরদিন দেখলাম খালি হাত ঝিমোনো চোখ
তবুও আশা ছাড়িনি
অনেক দিন এভাবে পুড়তে পুড়তে
আশাহত হ'তে হ'তে
আর একদিন দেখলাম মাথাতে সিঁদুর
গলায় রজনীগন্ধার মালা হাসলে মুখ ঘুরিয়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)