প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

আমার এই নিরীহ বাচ্চা বাচ্চা ছুরি | শিশির আজম

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
শিশির আজম
 
আমার এই নিরীহ বাচ্চা বাচ্চা ছুরি
 

দেখবে আমার এই নিরীহ বাচ্চা বাচ্চা ছুরিটা দিয়ে
কীভাবে
তোমার চাঁদ
কুচি কুচি করে কাটি
কাজটা খুব সহজ তোমরাও পারো

আবার ব্যাপারটা আতঙ্কজনকও
অন্তত এখনকার মতো তোমাদের কাছে
মানে চাঁদ এমন এক বস্তু যা কেটে ফেলার পর
আমাদের আর থাকে কী
মার্কিন এ্যামবেসিরই বা কী করণীয়
আমরা এখন পুরোপুরি নিরামিষভোজী আর মানুষের ঘাম
গাছের রক্ত নদীর জাফরান
সব খাচ্ছি
এটা তো ভাববার কথা যে
এমন একটা চাঁদ দিয়ে আমরা করবো কী
যে বোবা
যে খাঁটি বুর্জোয়াও না খাঁটি কম্যুনিস্টও না
আগুন আবিষ্কার বিষয়ে পরিস্কার একটা ধারণা
আজও
আমাদের জানায়নি সে
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)