প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, July 26, 2025

নষ্ট স্মৃতি | সৌরভ ঘোষ

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সৌরভ ঘোষ
 
নষ্ট স্মৃতি
 
এই লালচে তরল আমার সুখ ভিখারি স্মৃতি।

আকাঙ্খা ভরা কাচের গ্লাস, তার গায়ে
বাদল মেঘের মতো ভেসে আছে
তোমার ঠোঁটের অস্থিরতা
তাতে ইতস্তত চুমু…

 
মুহূর্তে চলকে ওঠে তরল উল্লাস।
 
বেতের ঘোড়ায় চড়ে ছুটতে ছুটতে
পেরিয়ে যাই তোমার হরিণ ত্বক
নদীর উর্বর নাব্য।
 
শরীরের র‍্যাক থেকে ঝরে পড়ে নষ্ট স্মৃতি,
অবহেলিত কাহিনি;
বাস্পছায়া কেঁপে কেঁপে ওঠে।
 
আমি চুমু খেয়ে চলি… এলোমেলো…
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)