প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, August 7, 2025

জনগণ | বি এম মিজানুর রহমান

বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
বি এম মিজানুর রহমান
 
জনগণ
 

শোন মহাজন বলি বাছাধন
জনগণ হল সব,
তাদের শোষণে শীর্ণ বসনে
অখুশি মোদের রব।

 
করে অনশন তারা আমরণ
আদায় করবে বলে,
ঠকাবে তাহারে ক্ষমতা কাহারে
সবাই যে বলে চলে।
 
মারবে যে আজি জীবনকে বাজি
রেখে চলে তারা আজ,
বুঝে নাও মূল্য তাহাদের তুল্য
পাইবে শেষেই লাজ।
 
জনগণ পথে অনশন রথে
করবে আদায় দাবি,
মহাজন জানে গুণীরা মানে
তারা ক্ষমতার চাবি।
 
মিলেমিশে সবে জনগণ রবে
অধিকারে এক সাথ্,
এক সাথে হও এক কথা কও
হাতে রাখ সব হাত।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)