প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 28, 2025

খবরের কাগজ - ১ | আশিসরঞ্জন নাথ

বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
আশিসরঞ্জন নাথ
 
খবরের কাগজ - ১
 

খবরের কাগজ উলটে-পালটে খবর আর পাই না
কেবল শ্মশানের ছাইভস্ম আর প্যালেস্টাইন ইজরায়েলের যুদ্ধ।
নয়তো রাশিয়া ইউক্রেনের গোলাবর্ষণের পিলে চমকানো আওয়াজ।
'দিন আগে কাশ্মীরের পহেলগামে পর্যটক খুনের বদলা নিতে এক প্রস্ত যুদ্ধ যুদ্ধ খেলা হয়ে গেল।
এসব খবর গোগ্রাসে পড়লেন পাঠক। 
আমি কিন্তু তাতে খবর পাইনি
শুধু ফেনাভাতের উপর ভেসে থাকা ফেনা।

 
খবরের কাগজ পড়ে আজকাল আর খবর পাই না
খবরের লাইনে লাইনে অসুখের বাস
খবরের কাগজ এখন কি কেবল অখবরের আড়ত!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)