প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শুকতারা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 

শুকতারা

 
উত্তর দেব বলে রেখে দিয়েছি
পেজমার্ক ঝাউপাতা
চিরবিদ্যুৎ শুকিয়ে দিয়ে গেছে তার জাইলেম
ফ্লোয়েম, চোখে চোখ পড়া মাত্ৰ
আজ এতদিন পর ঘরে পথে লোকালয়ে
চমকে উঠেছি, এই তো এই তো জীবনভর প্রতিধ্বনি
উত্তর দেব বলে লিখে রেখেছি
কীভাবে চলে গেল এতগুলো দিন
এখন হিসেব চাইছে সময়
স্তোত্রের মতো করে, দশক শতক ধরে
সারাগায়ে আগুন নিয়ে
ভোরের আকাশে
ভেসে চলেছে শুকতারা...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)