প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

আগমনি | দেবশ্রী রায় সরকার

বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
দেবশ্রী রায় সরকার
 
আগমনি
 

রোজই আছে যানজট,
কোথাও আটক পথ ঘাট,
তবুও তুমি এসো মা...
যতই থাকুক বিভ্রাট।
 

ভিড়ের মধ্যে ঠেলাঠেলি
কাচে ঘেরা শপিং মল
বাইরে অর্ধভুক্ত অভুক্তের দল
তবুও তুমি এসো মা...
মুছিয়ে দিও চোখের জল।
 

অনন্ত নীল আকাশ তলে
ভেসেছে ঘর বানভাসি জলে
তুমি এসো মা...
তাকে আশ্রয় দাও তোমার অঞ্চলে।
 

রিক্ত যে নিঃস্ব যে,
নিরাশ্রয় যে, তোমায় খোঁজে
তুমি এসো মা তার জন্য
রেখো তোমার সাহচর্যে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)