প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

শরতের রোদ | সমর আচার্য্য

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সমর আচার্য্য
 
শরতের রোদ
 

সকালবেলায় দিবাকর যেন
ঝলমল করে হাসিতে,
তার সে রোদের সোনা ঝরা আলো
আসে তম নিশা নাশিতে।

 
দূর্বাদলেতে পড়িয়া কিরণ
অপরূপ রূপ ধরিয়া,
চরাচর খানা আলোয় আলোয়
দিয়ে যায় রূপে ভরিয়া।
 
শরতের এই অপরূপ শোভা
নাড়া দিয়ে মন মাঝেতে,
নব প্রেরণায় মন ভরে দেয়
দিবসের সব কাজেতে।
 
শিউলি তলায় হাজারো শিউলি
অকাতরে ঝরে পড়িয়া,
আছে পথ চেয়ে কখন যে বালা
তুলিবে আদর করিয়া।
 
আসিবেন মাতা জগতের ত্রাতা
দনুজ দলন করিতে,
যত আছে পাপ করে দিয়ে মাফ
জ্ঞানের আলোয় ভরিতে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)