প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

মেঘের চমক | মনোজ ঘোষ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মনোজ ঘোষ
 
মেঘের চমক
 

ক্ষত থেকে চুঁয়ে পড়া রক্ত
শুকনো ফ্যাকাশে দেখায়
চোখের এদিক থেকে ওদিকে
নজরের এধার থেকে ওধারে
মেঘেদের সুতোয় জড়ায়

 
আমি ধরা পড়ি পথের প্রান্তে
কী এমন শাপান্তে
দূরবর্তী আগুনের শিখায়
আমারই অসর্তকতায়?
 
রাস্তার মাঝখানে
একবার সামনে একবার পেছনে
আমার পা দুটো বিকারী
আমি মেঘেদের অনুসারী
ক্লাউনের মতো নড়বড়ে
ছটফটে থিরথিরে
 
এ অবস্থায় কেন মনে হয়
আমি অদৃশ্য অজেয়
সংকীর্ণ পথে ঢুকে পড়া কেউ
মাথার ওপর বড় বড় বাড়ি
ঝরোকায় মানুষের ঢেউ
আমায় দেখাতে পারে হটকারী
কোনো বেকুবের ফেউ?
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)