প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 31, 2025

চিঠি | শামীম নওরোজ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
 
শামীম নওরোজ
 
চিঠি
 
দিনগুলো কষ্টের কাফিতে ভাসে
রাত্রিগুলো সুখের তোড়িতে ভাসে
 
সুরযাত্রা গভীর সমুদ্রে গিয়ে শেষ হয়
 
তোমার বেহালা নেই
আমার তানপুরা নেই
 
কষ্টের কাফিতে পোড়ে তোড়ির চুম্বন
 
দিনগুলো আমার বাড়িতে আছে
রাত্রিগুলো তোমার বাড়িতে আছে
 
সুরযাত্রা থেমে গেছে প্রেমের খাঁড়িতে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)