প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, October 31, 2025

পিঁপড়ে ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতাণু/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতাণু
সুশান্ত সেন
 
পিঁপড়ে ও অন্যান্য
 
পিঁপড়ে
 
কবে কোন অতীত কালে একটা পিঁপড়ে
ডানা লাগিয়ে প্রজাপতি হয়ে
উড়তে চেয়েছিল।
অক্ষৌহিনী সেনাদলে সামিল হয়ে যুদ্ধ করতে চায়নি,
ক্ষতবিক্ষত তার দেহ যুদ্ধক্ষেত্রে পড়ে ছিল।
 
মনের কথা
 
মনের কথা বলা কি যায় সহজে
সরল কুটিল নানান চিন্তা মগজে
সত্যি বলার হাজার ঠেলা
হইচই উঠবে মেলা
তবু কেন বলতে চাওয়ার গরজে
ধাই-ধপাধপ তবলা বাজে মগজে।
 
প্রতিবাদ
 
জন্ম যদি হতো রামায়ণের কালে
প্রজা যদি হতাম দশরথের
পারতাম কি করতে প্রতিবাদ
রামের বনবাসের
না গলা কাটা যাবার ভয়ে
দরজা বন্ধ করে কুটিরে বসে থাকতাম?
 
যেমন এখন আছি।
 
চলে যাও
 
দন্ডক শর্বরী তুমি ইতিহাস ধরে ধরে
অরণ্যের বুক ফেলে কেন নেমে এলে
শিক্ষিত সমাজে। এখানে জানো না তুমি
লালসা সবুজ বড়। নগ্ন তুমি দেখিবার সাধ
শুধু মনে জড়াইয়া থাকে ক্ষুধার্ত সাপের মতো
 
চলে যাও দন্ডক শর্বরী তুমি তোমার সমাজে।
 
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)