প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, October 31, 2025

গাছ বসাবো হরেক রকম | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ছড়া/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
গাছ বসাবো হরেক রকম
 
ডালটা কাটো গাছটা কাটো
কাটো যত ওই বন
উন্নয়নের ভাঁওতা দিয়ে
করি মিছে পণ।
 
গাছটা কেটে আমোদ-প্রমোদ
গড়ো শহর নগর
ডোডোর মতো মরতে হবে
গুনছি তারই প্রহর!
 
দেদার মোরা কাটছি যে গাছ
ঘন ওই জঙ্গলে
ভাবনাটি কী ধরা ছেড়ে
চন্দ্রে না মঙ্গলে?
 
প্রকৃতি মা রুষ্ট এখন
সবার অত্যাচারে
বিপর্যয় দূত নাড়ছে কড়া
রোজ প্রভাতে দ্বারে।
 
বাঁচার মন্ত্র বেড়াই খুঁজে
হন্যে হয়ে আমি
গাছ বসাবো হরক রকম
নাইবা জানি নামই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)