প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, October 31, 2025

প্রেমের অনন্ত প্রাঙ্গণ | শিল্পী কর

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
শিল্পী কর
 
প্রেমের অনন্ত প্রাঙ্গণ
 
একটা সকাল যেন আজ উদ্ভাসিত
অনন্ত ব্যাকুল ছোঁয়ার তাগিদে
কত অপেক্ষার প্রহর আজ সেজেছিল—
স্বর্গসুখের প্রদীপের শিখার মতো
স্বচ্ছ আলোর রোশনাইয়ে।
 
তোমার-আমার ভালবাসার উষ্ণতায়
হিন অরণ্যে সবুজের দেশে সূর্যমুখী ফোটে।
তুমি হাসলেই—
অলস দুপুরের দাবদাহে
নেমে আসে হিমেল হাওয়ার পরশ।
 
নিঃশব্দ সাদা চাদরে ঢাকা
অযুত-লক্ষ খামে বন্দি স্বপ্নবোনা তাজমহল।
 
তোমার অস্তিত্ব—
আমার নিশ্চুপ নিঃশ্বাসের লহরীর বাহুডোরেই
অবিরাম স্বস্তির শ্বাস খোঁজে।
 
এক মুঠো সিঁদুর আবার অপেক্ষার প্রহর গুনবে
নীরব সাঁকোয় বসে ভোরের পুষার কুসুমিকায়।
তুমি আর আমি—
অনন্ত প্রাঙ্গণে চিরদিন বসন্ত হয়ে থাকব।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)