প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, October 31, 2025

সত্য, সন্নিধানে... | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
সত্য, সন্নিধানে...
 
যাব, যেতে তো হবেই, কেউ কাছে থাকে না এখানে
যেতে যেতে বহু কথা, যে কথা হয়নি বলা প্রণয়বন্ধনে
জন্মজন্মান্তরে খুঁজেছে মানুষ
পায়নি যদিও তার পায়ের ছাপ
সেই স্মৃতি রয়েছে ছড়ানো এখনো বজ্রে অনলে
দুরন্ত গতিতে, তুফানে
বুকে এসে লাগে তার ঢেউ
নিম্নচাপে নিয়ম ভাঙে না, যাব যেতে তো হবেই কেউ পার পায় না, কেউ কাছে থাকে না এখানে
সব শূন্য শূন্য নয় জেনেও সেতু থেকে জল নুড়ি ও পাথর নুনের পুতুল... স্রোতের পিছু পিছু যতদূর যাওয়া যায়, গেছে, দিন শেষে তুমিও কি বোঝোনি তখন, কেউ আজ পাশে নেই
কেউ পাশে থাকে না এখন
তবে আজ বলো সেই কথা ধনে আর ধ্যানে
সত্য, সন্নিধানে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)