প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

গিরগিটি রং বদলায় | ফিরোজ শাহীন আলাল

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
ফিরোজ শাহীন আলাল
 
গিরগিটি রং বদলায়
 
অক্টোপাসে আটকানো জীবন
নিরুত্তাপ জীবনের পাণ্ডুলিপি
অ্যামিবার মতন নির্লিপ্ত
অনুকূল পরিবেশে পুনর্জীবন!
অ্যামিবার ধ্বংস নেই
শুধু সময়ের আবর্তনে রূপান্তরিত মাত্র!
 
গিরগিটি রং বদলায়
প্রতিকূল পরিবেশে
মানুষও এখন গিরগিটি সাজে
কুটকৌশলে রাজনৈতিক মারপ্যাঁচ
প্রতারণার ফাঁদে আটকায়
জীবনের প্রজাপতি ঘাসফড়িং সময়!
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)