প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

ভাষ্য শুধু ভাষ্য | নজর উল ইসলাম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
 
ভাষ্য শুধু ভাষ্য
 
আমি তখন ডানায় ডানা স্বপ্ন-উড়ান
এক পৃথিবী ছবি
হয়তো দেখি আজনবি ফুল, রক্তকরবী
আ-ফোটা দিন ফুটছে অনবদ্য মনভূমি
আমি পাখি রোদলাগা গায়ে মধুময় মৌফুল
অনুভূতি আর ঠোঁটের আগুনে জ্বলন্ত মোহ-মূর্তি
আমি বণিক উড়ন্ত শিমুল তুলোর শিল্পদেশ
কবিতার মতো মিহি বিরহ-বিষাদে মগ্ন-আনন্দ বন
ভাঙি আর গড়ি সুখ-অসুখের ভাব বিনিময় ভঙ্গি
আমি একাঙ্গ সাধনা সুতোয় ঝুলি অফুরন্ত
সময়-অসময় অবগাহনে পুড়ি জ্বলন্ত দ্রুতগতি
ভাষ্য শুধু ভাষ্য তোমার কাছে ফকিরের আঁচল পাতি
অংশ হতে পারিনি তো যেমন খুশি সাজো...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)