প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

শেষ আশ্রয় | প্রজ্ঞাপারমিতা চট্টোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
প্রজ্ঞাপারমিতা চট্টোপাধ্যায়
 
শেষ আশ্রয়
 
সম্পর্কের সুতোটা যখন কাঁপতে থাকে
কালবৈশাখীর ঝড়ে
সবকিছু যখন বদলে যায় অভাবনীয় ভাবে
যখন চোখের ভাষা আর বলে না মনের কথা
যখন প্রত্যেকের নিজস্ব গণ্ডির মধ্যে
তৈরি হয় অজানা দ্বীপ
তখন হঠাৎই একদিন উঠোনের
কৃষ্ণচূড়া গাছটার আলো-আঁধারে
দেখি হাতছানি দিয়ে ডাকছে
আমাদের হারানো শৈশব।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)