প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

আনন্দ ও অন্যান্য | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাণু/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতাণু
রঞ্জন ভট্টাচার্য
 
আনন্দ ও অন্যান্য
আনন্দ
 
কাশে কাশে ভরা আমার এ মন
ফুলে ফুলে ভরা জল
মেঘে মেঘে ভরা শুভ্র আকাশ
আনন্দ অবিরল।
 
 
মন নিকেতন
 
শরতে শিউলি তুলতে মজা
আনন্দে বিহ্বল
শিউলি সুবাসে মন নিকেতন
ভাসে যে অনর্গল।
 
 
উতলায়
 
পাখিরা বেড়ায় আকাশে বাতাসে
শুভ্র মেঘের ভেলায়
শিশুরা খেলে আঙিনার 'পরে
আনন্দে উতলায়।
 
 
পরিপূরক
 
জীবনের মত্ততা নিয়ে কোন প্রশ্ন নয়,
প্রশ্ন সংযমী হয় কতটা
জীবনের দিগন্তে এসে জীবনকে উপলব্ধি করার যে নিগূঢ় চিন্তা
তাই জীবনের একমাত্র পথের পরিপূরক।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)