বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
প্রিয়াংশু
বিশ্বাস
তর্ক
গাধা আর বাঘ মিলে, তর্ক জুড়িয়া দিলে
ঘাসের কী রং সেটা সবুজ না নীল?
বাঘ তো সবুজ বলে, গাধা নীলের দলে
ঝগড়া চরমে, ভয়ে উড়ে যায় চিল।
দুজনাই চলে যায়, বসে পড়ে ধর্নায়
বিচারের জন্যে সিংহের কাছে
বলে গাধা, “মহারাজ, তুমুল তর্ক আজ
আমাদের একখানা দরবার আছে।”
সিংহ শুনিয়া কয়, “নিশ্চয় নিশ্চয়,
ঘাস তো রঙেই নীল, তা কীই-বা কঠিন!”
গাধা বলে, “মহারাজ, মানিতে বাঘই নারাজ,
একখানা শাস্তি কড়া ওকে দিন।”
সিংহ ঘোষণা করে, পাঁচটি বছর ধরে
বাঘের শাস্তি হবে মৌনতা রাখা
বাঘের লাগিল ধাঁধা, খুশিতে লাফায় গাধা
বলে, “বাঘ সত্যিই ইঁচড়েতে পাকা।”
বাঘ মানে শাস্তি, তবু্ও অস্বস্তি
সিংহকে জিগালো, “দিন প্রভু ক্লুজ,
আপনি আমায় হেন, শাস্তি দিলেন কেন
যখন ঘাসের রং সত্যি সবুজ।”
সিংহ জবাব দিলো, “এটাই হবার ছিল
বোকামি না হলে কেউ, শাস্তিতে ফাঁসে না
তোমাকে বলার যাতে, শাস্তি দেওয়ার সাথে
ঘাস সবুজ না নীল, প্রশ্নটা আসে না।
শাস্তি দিয়েছি অথ, কারণ তোমার মতো
সুতেজী, সাহসী, সেরা বুদ্ধির প্রাণী
একটা গাধার সাথে, তর্ক করিয়া তাতে
সময় নষ্ট করে, করো মানহানি।
মূর্খের সাথে কভু, তর্কে যায় না, তবু
সেকথা বোঝাব বলো কীভাবে তোমায়।
ধৈর্য না ধারণে, যত বাজে কারণে
করেছ আমার যত নষ্ট সময়।”
তৈমুর খান সংখ্যা | কবিতা
ঘাসের কী রং সেটা সবুজ না নীল?
ঝগড়া চরমে, ভয়ে উড়ে যায় চিল।
বিচারের জন্যে সিংহের কাছে
বলে গাধা, “মহারাজ, তুমুল তর্ক আজ
আমাদের একখানা দরবার আছে।”
গাধা বলে, “মহারাজ, মানিতে বাঘই নারাজ,
বাঘের শাস্তি হবে মৌনতা রাখা
বাঘের লাগিল ধাঁধা, খুশিতে লাফায় গাধা
বলে, “বাঘ সত্যিই ইঁচড়েতে পাকা।”
সিংহকে জিগালো, “দিন প্রভু ক্লুজ,
যখন ঘাসের রং সত্যি সবুজ।”
বোকামি না হলে কেউ, শাস্তিতে ফাঁসে না
তোমাকে বলার যাতে, শাস্তি দেওয়ার সাথে
ঘাস সবুজ না নীল, প্রশ্নটা আসে না।
সুতেজী, সাহসী, সেরা বুদ্ধির প্রাণী
একটা গাধার সাথে, তর্ক করিয়া তাতে
সময় নষ্ট করে, করো মানহানি।
সেকথা বোঝাব বলো কীভাবে তোমায়।
ধৈর্য না ধারণে, যত বাজে কারণে
করেছ আমার যত নষ্ট সময়।”

No comments:
Post a Comment